রাজার ব্যাটে মাঝারি সংগ্রহ খুলনার

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৮ম আসরের ২৫তম ম্যাচে, আজ (বুধবার) দিনের প্রথম খেলায়, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে মিনিস্টার গ্রুপ ঢাকা ও খুলনা টাইগার্স।

উক্ত ম্যাচে টসে জিতে আগে ব্যাট করে মিনিস্টার গ্রুপ ঢাকাকে জয়ের জন্য ১৩০ রানের মাঝারি লক্ষ্যমাত্রা ছুঁড়ে দিয়েছে খুলনা টাইগার্স।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন খুলনা টাইগার্স দলপতি মুশফিকুর রহিম। টসে জিতে আগে ব্যাট করতে নেমে,ঢাকার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে খুব একটা সুবিধা করতে পারেনি খুলনার ব্যাটসম্যানরা। জিম্বাবুইয়ান অলরাউন্ডার সিকান্দার রাজা ব্যাতিত বলার মতো কোন সংগ্রহ নেই বাকী কারো।
দলের পক্ষে সর্বোচ্চ ৬৪ রান আসে সিকান্দার রাজার ব্যাট থেকে। এছাড়া মাহাদি হাসান (১৭) মুশফিকুর রহিম (১২) ও থিসারা পেরেরার (১২) এর কল্যাণে শেষ অব্দি নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৯ রান তুলে সক্ষম হয় খুলনা।

ঢাকার হয়ে বল হাতে আরাফাত সানি ও আজমাতউল্লাহ ওমরজাই উভয়ের শিকার দুটো করে উইকেট।

আসরে টিকে থাকার লড়াইয়ে ১৩০ রানের লক্ষ্যে ব্যাট করতে নামবে মিনিস্টার গ্রুপ ঢাকা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »