ইংল্যান্ডের কোচ হিসেবে পন্টিংকে চান নাসের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

অ্যাশেজ সিরিজে ভরাডুবি পারফর্মমেন্সের কারণে ইংল্যান্ডের প্রধান কোচের পদ থেকে বরখাস্ত হয়েছেন ক্রিস সিলভারউড। তার পরিবর্তে ইংল্যান্ডের অন্তবর্তীকালীন কোচের দায়িত্ব পেয়েছেন পল কলিংউড।

যদিও দলটির পূর্ণকালীন কোচ হিসেবে রিকি পন্টিংকে চান দেশটির সাবেক ক্রিকেটার নাসের হুসেইন। সর্বশেষ অ্যাশেজে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-০ ব্যবধানে হেরেছে ইংল্যান্ড।
ইংলিশদের এমন বাজে পারফরম্যান্সের দায় নিয়ে চাকরি হারিয়েছেন সিলভারউড। তার বিকল্প হিসেবে পন্টিংকে পছন্দ নাসেরের।

তিনি বলেন,”বিকল্প? আমার পন্টিংকে খুবই পছন্দ। তাকে যতই দেখি ততই আমি মুগ্ধ হই। তার হয়তোবা আন্তর্জাতিক ক্রিকেটে কোচিংয়ের খুব বেশি অভিজ্ঞতা নেই, তবে দারুণ একটি ক্রিকেট মস্তিষ্ক আছে।”

ইংল্যান্ডের সাবেক এই অধিনায়কের পছন্দের একজন কোচ ছিলেন সিলভারউড। তবে পন্টিং মনে করেন, দল নির্বাচনে অনেক ভুল ছিল সিলভারউডের এবং তার পারফরম্যান্সও আশানুরূপ ছিল না।

নাসের বলেন,”আমি সিলভারউডকে অনেক পছন্দ করি। তার সময়ের অর্ধেকই কেটেছে করোনাকালে। তার জন্য আমার সহানুভূতিও কাজ করে। তবে দল নির্বাচনে অনেক বেশি ভুল হচ্ছে, যার জন্য সিলভারউডও দায়ী।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »