পর্দা উঠেছে “ইয়াং টাইগারস” অনুর্ধ্ব-১৬ জোনাল ক্রিকেট প্রতিযোগিতার

বিভাগীয় প্রতিনিধি, বরিশাল »

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা ও পটুয়াখালী জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে, কাজী আবুল কাশেম স্টেডিয়াম, পটুয়াখালী তে শুরু হয়েছে অনুর্ধ্ব ১৬ ক্রিকেট প্রতিযোগিতা।

বরিশাল ও খুলনা বিভাগ নিয়ে গঠিত সাউথ জোনের বরিশাল, ভোলা, মেহেরপুর ও সাতক্ষীরা জেলা দল এবার লীগ পদ্বতিতে একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করবে।

উদ্বোধনী ম্যাচে বরিশাল জেলা দলকে ৮ উইকেটে হারিয়ে শুভ সূচনা করে মেহেরপুর জেলা দল। আগামী ১৪ ও ১৫ ফেব্রুয়ারী সেমিফাইনাল এবং ১৭ তারিখ ফাইনাল ম্যাচের  মধ্যে দিয়ে প্রতিযোগিতার সমাপ্তি হওয়ার কথা রয়েছে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »