সাকিবের ফিফটিতে লড়াকু সংগ্রহ বরিশালের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের ২১তম ম্যাচে মুখোমুখি হয়েছে ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। প্রথমে ব্যাট করতে নেমে বরিশাল সংগ্রহ করেছে ১৫৫ রান। আসরে এবারই প্রথম দেড়শ ছাড়াল বরিশালের পুঁজি।

বরিশালকে ভালো শুরু এনে দেন মুনিম শাহরিয়ার। যদিও এদিনও মলিন ছিলেন ক্যারিবীয় তারকা ক্রিস গেইল। তবে আজও ফিফটির দেখা পেয়েছেন সাকিব।

যদিও সাকিবের বিদায়ের পর বরিশালের রানের গতি একটু কমে যায়। ৬ বলে ১০ রান করে আউট হন একটি ছক্কা হাঁকানো ব্রাভো। বলের সাথে পাল্লা দিয়ে রান তুলতে রীতিমত সংগ্রাম করেছেন হৃদয়। ৩৭ বলে ৩২ রান করে অপরাজিত থাকেন তিনি। ৩ বলে ৩ রান করে অপরাজিত থাকেন নুরুল হাসান সোহান।

সংক্ষিপ্ত স্কোর
টস : কুমিল্লা ভিক্টোরিয়ান্স

ফরচুন বরিশাল : ১৫৫/৫ (২০ ওভার)
সাকিব ৫০, মুনিম ৪৫, হৃদয় ৩২*
তানভীর ২২/২, করিম ৭/১, মঈন ২১/১, মুস্তাফিজ ৩০/

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »