যারা পারফর্ম করে না তাদের নিয়ে লাফালাফি ঠিক না: রাজ্জাক

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

যেকোনো ক্রিকেটারের জন্য জাতীয় দলে জায়গা পাওয়ার জন্য ঘরোয়ার পারফরম্যান্স খুবই গুরুত্বপূর্ণ। তবে অনেক সময় জাতীয় দলে কোনো ক্রিকেটার ভালো না করার পরেও সেসব বাদ পড়া ক্রিকেটারদের নিয়ে ব্যাপক আলোচনা হয়।

ঘরোয়া ক্রিকেটে যারা নিয়মিত পারফর্ম করছে না তাদের নিয়ে বেশি লাফালাফি ঠিক না বলে মনে করেন আব্দুর রাজাক। এদিকে ইমরুল কায়েসের কথা বলতে গিয়ে বাংলাদেশের এই নির্বাচক মন্তব্য করেছেন যে, বাঁহাতি এই ব্যাটারের পারফরম্যান্স আপ টু দ্য মার্ক নয়। বিপিএলের এবারের আসরে একটি ম্যাচ ছাড়া বলার মতো কিছুই করতে পারেননি ইমরুল। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ওপেনিংয়ে নেমে অপরাজিত ৮১ রানের ইনিংস খেলেছিলেন তিনি। বাকি ম্যাচগুলোতে মিডল অর্ডারে ব্যাটিং করা এই ব্যাটার সেভাবে রান পাননি।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে রাজ্জাক বলেন,’‘পারফরম্যান্সের ওপর ভিত্তি করেই আসলে দল করা হবে। যারা পারফরম্যান্স করে না তাদেরকে নিয়ে লাফালাফি করা ঠিকও না আমি মনে করি। ইমরুলের কথা বললেন, ইমরুল গত ম্যাচটা ভালো খেলেছে, পারফরম্যান্স করছে এটা বললে ঠিক হবে নাা। ও কিন্তু অনেকদিন ভালো খেলেনি। আপনি ন্যাশনাল লিগ থেকে যদি চিন্তা করেন তাহলে কিন্তু আপ টু দ্য মার্ক না। কিন্তু আমি ওকে ব্লেইম করবো না। কারণ খেলোয়াড়দের ভালো সময় খারাপ সময় থাকবেই। আপনি যেহেতু বললেন পারফরম্যান্স করছে তাই বললাম। গত ম্যাচে খুব ভালো খেলেছে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »