নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
২০২১ সালে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে শাহিন আফ্রিদী জিতেছেন আইসিসির বর্ষসেরা স্যার গ্যারফিল্ড সোবার্স ট্রফি। বছরজুড়ে দারুণভাবে এমন পারফর্ম করা আফ্রিদিকে প্রশংসায় ভাসিয়েছেন রিকি পন্টিং। যে কারণে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কের দাবি, আফ্রিদি কমপ্লিট প্যাকেজ।
২০২১ সালে ৩৬ ম্যাচ খেলা বাঁহাতি এই পেসার নিয়েছেন ৭৮ উইকেট। গত বছর সব ফরম্যাট মিলে সবচেয়ে বেশি উইকেট পাওয়া বোলারদের তালিকায় সবার উপরে তিনি।এছাড়া গত বছর মাত্র ৯ টেস্টে নিয়েছেন ৪৭ উইকেট। যার ফলস্বরূপ স্যার গ্যারফিল্ড সোবার্স ট্রফি জিতেছেন আফ্রিদি।
একজন ব্যাটার আইসিসির এমন পুরস্কার না জেতায় হতাশ পন্টিং। তবে পাকিস্তানের পেসারকে প্রশংসায় ভাসিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়ক। সেই সঙ্গে এখনও আফ্রিদির সেরাটা বাকি রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
পন্টিং বলেন,’‘আমি হতাশ যে এটা একজন ব্যাটার নয়। পুরস্কারগুলো কিভাবে পেসারের কাছে যাবে, ব্যাটারের কাছে নয়? সত্যি কথা বলতে গেলে সে এটা প্রাপ্য। কয়েক গ্রীষ্ম আগে অস্ট্রেলিয়াতে তার ভালো সফর ছিল, আপনি দেখতে পাচ্ছেন। সে লম্বা, স্পষ্টতই দ্রুত বল করতে পারে। নতুন বলে সে সুইং করাতে পারে, বিশেষ করে ডানহাতি ব্যাটারদের ক্ষেত্রে। এটা দেখতে একেবারে কমপ্লিট প্যাকেজের মতো। আমরা এখনও সেরাটা দেখিনি।”
