নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বরিশালের বাকেরগঞ্জে একঝাঁক স্বপ্নবাজ তরুণ মিলে আশির দশকে পথচলা শুরু করেছিল বাকেরগঞ্জ কল্যাণ সমিতির। হাটি হাটি পা পা করে গত চার দশক ধরে অনেক চড়াই-উতরাই পার করে ওই প্রজন্ম থেকে এই প্রজন্মের স্বপ্নবাজদের হাত ধরে এই সংগঠনটি এখনো মাথা তুলে দাঁড়িয়ে আছে হাজারো স্বপ্নপূরণের অঙ্গিকার নিয়ে।

আগামী ২ বছরের জন্য বাকেরগঞ্জ কল্যাণ সমিতির নতুন কমিটির অনুমোদন দিয়েছে সংগঠনটি। ২০২২-২৩ সালের জন্য ৩৭ সদস্য বিশিষ্ট এই কমিটিতে যোগ্যদের কাজ করার সুযোগ দেওয়া হয়েছে।
বাকেরগঞ্জ কল্যাণ সমিতির নবনির্বাচিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন জনাব এটিএম শোয়েব তালুকদার ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন গাজী সহীদুজ্জামান মিন্টু।

আজ রাজধানীর পল্টনের একটি অভিজাত হোটেলে নবনির্বাচিত কমিটির সদস্যদের নিয়ে অভিষেক পর্ব ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়। একই সাথে বিদায়ী কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। উক্ত মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৬ আসনের সাবেক সংসদ সদস্য জনাব আবুল হোসেন খান।এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জনাব মাসফি মারুফ, বিশ্বাস মতিউর রহমান বাদশা, আব্দুস শুকুর বাচ্চু নেবাগান,খন্দকার অহিদুল ইসলাম বাদল,গোলাম মাওলা শাহীন, অধ্যক্ষ মশিউর রহমান মাসুদ ও কেএম কামরুজ্জামান নান্নু।

নবনির্বাচিত কমিটির দায়িত্বপ্রাপ্তদের উদ্দেশ্যে
প্রধান অতিথির বক্তব্যে জনাব আবুল হোসেন খান আহব্বান জানান, সবাইকে কাধে কাধ মিলিয়ে কাজ করার। আগামী ২ বছরে এই কমিটির হাত ধরে বাকেরগঞ্জ কল্যাণ সমিতি এক নতুন দিগন্তের সূচনা করবে বলে মনে করেন তিনি।
