পিএসএল বিশ্বের দ্বিতীয় সেরা টুর্নামেন্টঃ ভন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

টি-টুয়েন্টি ধুমধারাক্কা আয়োজন করে থাকে বিশ্বের সবকটি দল। ছোট ফরমেটের এই লীগ বিশ্বে সবার কাছে এখন জনপ্রিয়তার শীর্ষে।

আইপিএল দিয়ে শুরু হয়েছিল ফ্র্যাঞ্চাইজি লিগের যাত্রা। টি-টোয়েন্টি ক্রিকেটকে বিশ্বব্যাপী জনপ্রিয় করে তোলার পেছনেও আছে আইপিএলের অবদান। আইপিএলের পর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল), বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মত ফ্র্যাঞ্চাইজি লিগের প্রচলন হয়।

পাকিস্তানি ক্রিকেটাররা আইপিএলে অংশ না নিলেও তাদের প্রাধান্য দিয়ে গড়া পিএসএল বেশ সমাদৃত হয়েছে বিশ্বজুড়ে। পিএসএলের সপ্তম আসর চলাকালে ভন পাকিস্তানের এই টুর্নামেন্ট নিয়ে প্রকাশ করেছেন মুগ্ধতা।

আইপিএলকে শীর্ষ ফ্র্যাঞ্চাইজি লিগ হিসেবে মানলেও ভন মনে করেন, পিএসএল আইপিএলের চেয়ে এখন আর পিছিয়ে নেই।

এক টুইট বার্তায় তিনি লিখেছেন, ‘পিএসএল এখন বিশ্বের দ্বিতীয় সেরা টুর্নামেন্ট। এটি আইপিএলের থেকে পিছিয়ে নেই। ক্রিকেটীয় মানও দুর্দান্ত।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »