নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সব জটিলতা পেছনে ফেলে অবশেষে ডিআরএস থাকছে বিপিএলের বাকি অংশে। আর চলতি বিপিএলেই দেখা যাবে পূর্ণাঙ্গ ডিআরএসের ব্যবহার। একইসাথে আফগানিস্তান সিরিজেও ব্যবহার করা হবে ক্রিকেটের অত্যাধুনিক প্রযুক্তিটি।
মূলত ডিআরএস অপারেটর প্রতিষ্ঠানের কর্মীরা আসতে না পারায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অনেক চেষ্টার পরও বিপিএলের শুরুতে ডিআরএস রাখতে পারেনি। চট্টগ্রাম পর্ব থেকে বিপিএলে বিকল্প ডিআরএস বা এডিআরএস ব্যবহার করা হচ্ছে। তবে তাতেও কিছু সিদ্ধান্ত নিয়ে বিতর্ক ছিলই। সেই সমস্যার সমাধান হচ্ছে বিপিএলের শেষাংশে।
ঢাকার তৃতীয় পর্ব থেকেই দেখা যাবে ডিআরএস। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন,’‘আমরা চেষ্টা করছি। শুধু আফগানিস্তান সিরিজই নয়। বিপিএলের শেষের অংশে যে ম্যাচগুলো হবে সেখানেও ডিআরএস রাখা যায় কী না। সে প্রক্রিয়া ইতোমধ্যে শুরু করা হয়েছে।’’
তিনি আরো বলেন,’‘আমাদের চেষ্টা থাকবে অন্তত শেষদিকের ম্যাচগুলোতে আফগানিস্তান সিরিজের পরিপূর্ণ ডিআরএসটা নিশ্চিত করা।”
