ডু-প্লেসিসের কাছ থেকে টোটকা নিচ্ছেন জয়-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বিশ্ব ক্রিকেট দাপিয়ে বেড়ানো বড় তারকা থেকে পরামর্শ ও শেখার সুযোগ পেলে কেইবা হাতছাড়া করতে চায়! মাহমুদুল হাসান জয়ও তার ব্যতিক্রম নয়। চলতি বিপিএলে কুমিল্লার হয়ে খেলতে আসা সাবেক প্রোটিয়া তারকা ফাফ-ডুপ্লেসিসকে সতীর্থ হিসেবে পেয়েছেন জয়।অভিজ্ঞ ডু-প্লেসিসকে খুব কাছ থেকে দেখার ও জানার সুযোগ হচ্ছে জয়ের। আর তাই সেই সুযোগে কাজে লাগিয়ে, নিজের ক্রিকেটীয় মেধার পরিসীমা আরো লম্বা করার সুযোগ ভালভাবেই লুপে নিচ্ছেন সাদা পোশাকে কিছুদিন আগে জাতীয় দলের হয়ে অভিষিক্ত এই তরুণ ক্রিকেটার।

সামনে টাইগারদের দক্ষিণ আফ্রিকা সফর। সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজে নিউজিল্যান্ডের কন্ডিশনে ব্যাট হাতে নিজের সামর্থ্য প্রমাণ করা জয় আনমিত ভাবেই থাকবেন টেস্ট স্কোয়াডে। আর তাই, দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে কিভাবে লাল বলে ভাল করা যায় সেই টোটকাই নিচ্ছেন ফাফ ডু-প্লেসিসের কাছ থেকে। ডু-প্লেসিসও উদরতার সাথে এই তরুণ তূ্র্কীকে শিখিয়ে দিচ্ছেন কিভাবে ওই কন্ডিশনে ভাল করা যায়।

ডু-প্লেসিসের কাছ থেকে পরামর্শ পেয়ে জয় জানান: “ফাফের সাথে আমার কথা হয়েছে। আমি ওকে লাল বলের কথা জিজ্ঞেস করেছিলাম। আমাদের পরবর্তী সফর দক্ষিণ আফ্রিকায়। লাল বলে খেলা লাগতে পারে। তাই ওগুলো নিয়ে কথা হয়েছে। ও বলেছে, দক্ষিণ আফ্রিকায় উইকেট বাউন্সি হয়। ওখানে লাল বলে ডিফেন্স বেশি গুরুত্বপূর্ণ। আমাকে বলেছে যে, ডিফেন্সে যদি তুমি শক্তিশালী হও তাহলে ভালো করতে পারবে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »