আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৫’ ক্রিকেটার

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের নিলামের জন্য ক্রিকেটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বিসিসিআই। সদ্য ঘোষিত সেই তালিকায় আছেন বাংলাদেশের ৫ ক্রিকেটার।

তালিকায় আছেন তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান ও পেসার মুস্তাফিজুর রহমান। এছাড়া বাকি তিন ক্রিকেটার হলেন- লিটন দাস, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। তাদের প্রত্যেকের নামই ৫০ লাখ রুপি ভিত্তিমূল্যে নিলামে উঠবেন।

বাংলাদেশের ৫ ক্রিকেটার ছাড়াও নিলামে উঠবে আফগানিস্তানের ১৭, অস্ট্রেলিয়ার ৪৭, ইংল্যান্ডের ২৪, আয়ারল্যান্ডের ৫, নিউজিল্যান্ডের ২৪, দক্ষিণ আফ্রিকার ৩৩, শ্রীলঙ্কার ২৩, ওয়েস্ট ইন্ডিজের ৩৪, জিম্বাবুয়ের ১, নামিবিয়ার ৩, নেপালের ১, স্কটল্যান্ডের ২ ও যুক্তরাষ্ট্রের ১ ক্রিকেটারের নাম।

একনজরে আইপিএলের নিলামের তালিকায় থাকা ৫ বাংলাদেশি

সাকিব আল হাসান – ২০০ কোটি রুপি ভিত্তিমূল্য
মুস্তাফিজুর রহমান – ২০০ কোটি রুপি ভিত্তিমূল্য
লিটন দাস – ৫০ লাখ রুপি ভিত্তিমূল্য
তাসকিন আহমেদ – ৫০ লাখ রুপি ভিত্তিমূল্য
শরিফুল ইসলাম – ৫০ লাখ রুপি ভিত্তিমূল্য

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »