তামিম-রিয়াদের ব্যাটে ঢাকার লড়াকু সংগ্রহ-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৮ম আসরের ১৫তম ম্যাচে, আজ (মঙ্গলবার) দিনের প্রথম খেলায়, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে মিনিস্টার গ্রুপ ঢাকা ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

উক্ত ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে জয়ের জন্য ১৮২ রানের টার্গেট ছুঁড়ে দিয়েছে মিনিস্টার গ্রুপ ঢাকা।

সাগরিকায় দিনের প্রথম ম্যাচে টসে হেরে আগে ব্যাট করতে নেমে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের অর্ধশতক ও  তামিমের দুর্দান্ত ব্যাটিংয়ের কল্যানে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮১ রানের সংগ্রহ দাঁড় করায় মিনিস্টার গ্রুপ ঢাকা। ঢাকার হয়ে সর্বোচ্চ ৪০ বলে ৬৮ রানের ইনিংস খেলেন কাপ্তান রিয়াদ।এছাড়া তামিমের ব্যাটে চড়ে আসে ৩৫ বলে ৪৬ রান।

কুমিল্লার হয়ে বল হাতে তানভীর ইসলামের শিকার সর্বোচ্চ ২ উইকেট। এছাড়া মোস্তাফিজ, শহিদুল ও করিম জানাতের শিকার একটি করে উইকেট।

আসরে নিজেদের টানা চতুর্থ জয় তুলে নেওয়ার লক্ষ্যে ১৮২ রানের টার্গেটে ব্যাট করতে নামবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »