পিসিবির চেয়ারম্যান নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুললেন হাফিজ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নির্বাচনের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ।

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া হাফিজ বলেছেন, বর্তমান প্রক্রিয়াটাই সঠিক নয়। একটা নির্বাচনী পদ্ধতির মধ্যে এখন পিসিবি চেয়ারম্যান বেছে নেওয়া হয় মাত্র। এটা ঠিক নয়।

পাকিস্তানের হয়ে ২১৮ ওয়ানডে, ১১৯টি টি-টোয়েন্টি আর ৫৫টি টেস্ট ম্যাচে অংশ নিয়ে ব্যাট হাতে ২১টি সেঞ্চুরির সাহায্যে ১২ হাজার ৭৮০ রান সংগ্রহের পাশাপাশি বল হাতে ২৫৩ উইকেট শিকার করেন হাফিজ।

৪১ বছর বয়সী সাবেক এই তারকা অলরাউন্ডার বলেন, এখন পিসিবি চেয়ারম্যান রাজনৈতিকভাবে ক্ষমতায় আসেন। যিনি রাজনৈতিকভাবে পিসিবি চেয়ারম্যান হন, তিনি আর যাই হোক ক্রিকেটটা সেভাবে বোঝেন না।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের বর্তমান চেয়ারম্যান রমিজ রাজা প্রধানমন্ত্রী ইমরান খান কর্তৃক মনোনীত।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »