নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দিনের দ্বিতীয় ম্যাচে সাকিব আল হাসানের অলরাউন্ড পারফরম্যান্সের ফলে খুলনা টাইগার্সকে ৬ রানে হারিয়েছে ফরচুন বরিশাল। ১৪৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইয়াসির রাব্বি, ও মুশফিকুর রহিমের জুটির পরেও তীরে এসে তরী ডুবিয়েছে খুলনা।
এদিন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এদিন টস জিতে ব্যাটিং নেয় বরিশাল।শুরুতেই টপ অর্ডার ব্যাটসম্যানদের হারিয়ে ধুকতে থাকে বরিশাল। এরপর সাকিবের সঙ্গে ৭৯ রানের জুটি গড়েন নাজমুল হোসেন শান্ত। ৪০ বলে ৪৫ রানের ইনিংস খেলেন শান্ত। শেষপর্যন্ত বরিশাল থেমেছে ১৮.৫ ওভারে ১৪৫ রান করে।
জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৩৫ রানের মাঝেই চার উইকেট হারায় খুলনা। এরপর লম্বা জুটি গড়ে দলকে আশার আলো দেখাতে থাকেন মুশফিক ও ইয়াসির আলী রাব্বি। মুশফিক ২২ বলে ৩৩ রান করে ফিরলেও ৩৪ বলে ৫৭ রান করে শেষপর্যন্ত অপরাজিত ছিলেন ইয়াসির। ২০ ওভারে ছয় উইকেটে ১৩৯ রান করে থামে দলটি। বরিশালের হয়ে তিনটি উইকেট নেন ব্রাভো।
সংক্ষিপ্ত স্কোর-
ফরচুন বরিশাল- ১৪৫/১০ (১৮.৫ ওভার) (শান্ত ৪৫, সাকিব ৪১; খালেদ ৩/৪১)
খুলনা টাইগার্স- ১৩৯/৬ (২০ ওভার) (ইয়াসির ৫৭*, মুশফিক ৩৩; ব্রাভো ৩/৪০, সাকিব ২/১০
