নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি২০ সিরিজের শেষ ম্যাচে ডাবল হ্যাটট্রিক করে উইন্ডিজ দলকে জয়ের দেখা দিয়েছেন জেসন হোল্ডার। হোল্ডারের আগেও টি২০ ক্রিকেট এমন কৃতি হয়েছে আরো । আজকে জানবো টি২০ ক্রিকেট ডাবল হ্যাটট্রিক গুলো সম্পর্কে ।
জেসন হোল্ডারের ডাবল হ্যাটট্রিকের আগে এমন কীর্তি ক্রিকেট বিশ্ব দেখেছে আরো ৩ বার।আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম ডাবল হ্যাটট্রিকটি এসেছিল রশিদ খানের হাত ধরে। এই আফগান লেগ স্পিনার আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম এই রেকর্ড গড়েছিলেন। রশিদের টানা চারটি বলে আউট হয়েছিলেন কেভিন ও’ব্রায়েন (ক্যাচ আউট), জর্জ ডকরেল (ক্যাচ আউট), শেন গেটকেট (স্টাম্পিং আউট) ও সিমি সিং (এলবিডব্লিউ)। ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি এই কীর্তি গড়েছিলেন রশিদ।
একই বছর সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে এই রেকর্ড গড়েছিলেন মালিঙ্গা। টানা চার বলে মালিঙ্গা আউট করেছিলেন কলিন মানরো (বোল্ড আউট), হামিশ রাদারফোর্ড (এলবিডব্লিউ), কলিন ডি গ্রান্ডহোম (বোল্ড আউট) ও রস টেলরকে (এলবিডব্লিউ)।
হোল্ডারের আগে সর্বশেষ ডাবল হ্যাটট্রিকটি এসেছিল গত টি-টোয়েন্টি বিশ্বকাপে। আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্ফার এই কীর্তি গড়েছিলেন নেদারল্যান্ডসের বিপক্ষে। ক্যাম্ফারের বলে প্রথম আউটটি ছিল ক্যাচ আউট, উইকেটরক্ষকের হাতে ক্যাচ দেন কলিন অ্যাকারম্যান। পরের তিন বলে আউট হন রায়ান টেন ডেসকাট (এলবিডব্লিউ), স্কট এডওয়ার্ডস (এলবিডব্লিউ) ও রিওলফ ফন ডার মারয়ে (বোল্ড আউট)।
গতকাল ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচের শেষ ওভারে চতুর্থ বোলার হিসেবে ডাবল হ্যাটট্রিক করেন সাবেক ক্যারিবিয়ান অধিনায়ক হোল্ডার।জয়ের জন্য শেষ ওভারে ইংল্যান্ডের দরকার ছিল ২০ রান। যা প্রতিরোধ করতে হোল্ডারের হাতে বল তুলে দেন পোলার্ড। ওভারের প্রথম বলটিই নো-বল হয়। প্রথম বৈধ বলটিতে কোনো রান পায়নি ইংল্যান্ড। দ্বিতীয় বলে হেইডেন ওয়ালশের হাতে তালুবন্দী হন ক্রিস জর্ডান। তৃতীয় বলে আবার ওয়ালশের হাতে ক্যাচ আউট হন স্যাম বিলিংস। হ্যাটট্রিক পূরণ করার বলটিতে আদিল রশিদের ক্যাচ নেন ওডেন স্মিথ। পরের বলে সাকিব মাহমুদকে বোল্ড করে ডাবল হ্যাটট্রিক করে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের এই ডাবল হ্যাটট্রিকের রেকর্ডে নাম লেখান জেসন হোল্ডার ।
নিউজ ক্রিকেট/ সুফিয়ান।
