ভারতের বিপক্ষে স্বপ্নের হ্যাটট্রিক করতে চান শাহীন আফ্রিদি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

সম্প্রতি আইসিসির বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন পাকিস্তানের বাঁহাতি পেসার শাহীন শাহ আফ্রিদি। মূলত ২০২১ সালের সকল ফরম্যাটেই দুর্দান্ত সব পারফরম্যান্সের কারণে এই খেতাব নিজের করে নিয়েছেন তিনি।

জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর সাথে আলাপচারিতায় আফ্রিদি জানিয়েছেন, ভারতের বিপক্ষে নিজের স্বপ্নের হ্যাটট্রিক করতে চান তিনি। রোহিত শর্মা, লোকেশ রাহুল এবং বিরাট কোহলি’কে আউট করেই নিজের স্বপ্নের হ্যাটট্রিক পূর্ণ করতে চান তিনি।

প্রথমবারের মত বিশ্বকাপের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হেরে যায় তারা। ভারতের বিপক্ষে সেই পারফরম্যান্সকেই নিজের ক্যারিয়ারের সেরা পারফরম্যান্স বলে মনে করেন আফ্রিদি।

আফ্রিদি জানান,”আমার অনেকগুলো ভালো পারফরম্যান্স আছে। টেস্টে ৪-৫ উইকেট নেওয়ার রেকর্ডও আছে। তবে ভারতের বিপক্ষে জয়ের ম্যাচের পারফরম্যান্সটাই আমার কাছে সবচেয়ে বেশি স্মরণীয়। ভারতের বিপক্ষে ম্যাচে দর্শকদের বিশাল বহর থাকে। ২০২১ সালে এই পারফরম্যান্সই ছিল আমার জন্য সবচেয়ে বেশি স্মরণীয়। পুরো বছরটাই (২০২১ সাল) আমার জন্য দারুণ ছিল এবং আশা করি ২০২২ সালেও আপনারা ভালো পারফরম্যান্স দেখতে পাবেন।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »