নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দিন যতোই যাচ্ছে ততোই বাংলাদেশের মারকুটে ও ড্যাশিং ওপেনার তামিম ইকবালের টি-২০ হতে অবসর নিয়ে ক্রীড়াঙ্গনে রহস্য ও কানাকানি আরও ঘনীভূত হচ্ছে, সেই রহস্য ও কানাকানিকে আরও বাড়িয়ে দিচ্ছে বিসিবি বস নাজমুল হাসান পাপনের গত ২২শে জানুয়ারির বক্তব্য।
দীর্ঘ সময় টি-টোয়েন্টি ফরম্যাটে না খেলা তামিম গত ১০ সেপ্টেম্বর ২০২১ নিজ থেকেই ঘোষণা দেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না। তিনি বলেন, অনেক দিন ধরে এই ফরম্যাট না খেলায় হুট করেই বিশ্বকাপ খেললে অন্যান্যদের প্রতি অবিচার করা হবে। অবিচার করা হবে লিটন, সৌম্য, নাঈমদের প্রতি।
দেশসেরা এ ওপেনার সর্বশেষ টি-টুয়েন্টি খেলেছে ২০২০ সালে ৯ মার্চ জিম্বাবুয়ের বিপক্ষে।এরপর থেকে কোভিডের কারণে লম্বা সময় ক্রিকেটীয় বিরতির এবং পরে ঘরের মাঠে টি-টোয়েন্টি আয়োজন করে বিসিবি। ২০২০ সালের ১০ মার্চ থেকে সর্বমোট ১৭টি যার একটিতেও অংশ না নেওয়া দেশসেরা এ ওপেনার নিয়ে বিসিবি কর্তা প্রধান পাপন জানান ,“তামিম প্রত্যেকটা সিদ্ধান্ত আমার সাথে আলাপ করে নিয়েছে। ও নিউজিল্যান্ড ট্যুরে যাওয়ার আগেই আমাকে বলেছে সে টি-টোয়েন্টি থেকে অবসর নিতে চায়, ও খেলতে চায় না। আমি ওকে বলেছি তুমি এখন এসব কিছু করো না। আগে ঘুরে আসো তারপর সিদ্ধান্ত নেওয়া হবে।”
এখন তামিম বিপিএলে ঢাকা মিনিস্টার হয়ে মাঠ মাতাচ্ছেন। টানা দুই ম্যাচে করেছে অর্ধশতক , যদিও দুইটি ম্যাচই তার দল হেরেছে।গত শনিবার ম্যাচ শেষে পাপন বলেন, তামিম আমাকে বলেছে আপনি আমাকে জোর করবেন না, আপনি বললে আমাকে আবার আসতে হবে। কিন্তু আমি আসলে এই ফরম্যাটে খেলতে চাই না। ওর সঙ্গে আমি কথা বলেছি তুমি আবার টি-টোয়েন্টিতে ফিরে আসো? তুমি আমাদের সেরা ওপেনার, অবশ্যই তোমার থাকা উচিত। এইটা বলার পর আমার মনে হয় ওকে আর কিছু বলা উচিৎ না, কেউ যদি খেলতেই না চায় তাহলে তাকে জোর করে একটা ফরম্যাটে খেলানো ঠিক না।
বিসিবি সভাপতি একাধিকবার তামিমের অবসর নিয়ে কথা বললেও তামিম ইকবাল নিজে এখনো এ বিষয়ে কিছুই বলে নাই। তামিমের টি-টুয়েন্টি থেকে অবসর নেওয়া কি পাপনেরই বক্তব্য নাকি তামিমেরই চাওয়া তার উত্তর কি আদৌ মিলবে? নাকি মাশরাফির মতো তামিমও অফিশিয়ালি ঘোষণা ছাড়াই টি-টুয়েন্টি হতে সড়ে দাঁড়াবে এর উত্তর জানার জন্য কোটি কোটি তামিম ভক্ত অপেক্ষা করছে। তামিম এবার কোন পথে হাঁটবেন এটাই এবার দেখার পালা?
