নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলতি বিপিএলে ফরচুন বরিশালের সবচেয়ে বড় তারকা ক্রিস গেইল আজ সকালে বাংলাদেশে এসেছেন। ইতোমধ্যে তার দল বরিশাল একটি ম্যাচ খেলে জয় পেয়েছে। সামনের ম্যাচগুলোতেও দলের জন্য বড় কিছু প্রত্যাশা করছেন গেইল।
ব্যক্তিগত কারণে টুর্নামেন্ট শুরুর আগে বাংলাদেশে আসা হয়নি গেইলের। তবে টুর্নামেন্ট শুরুর দুই দিন পর আজ বাংলাদেশে পা রাখেন এই ক্যারিবিয়ান ক্রিকেটার। এই ব্যাটিং দানব বড় কিছু করার প্রত্যাশা নিয়েই বাংলাদেশে এসেছেন।
এক ভিডিও বার্তায় গেইল বলেন,“হ্যালো ফরচুন বরিশাল, এই যে ক্রিস গেইল, ইউনিভার্স বস। আমাকে দলে নেওয়ার জন্য ধন্যবাদ। সবার সাথে দেখা করার জন্য আমি মুখিয়ে আছি। বড় কিছুর প্রত্যাশা করছি। প্রথম ম্যাচে জয়ের জন্য অভিনন্দন। পরবর্তী ম্যাচে তোমরা আরও ভালো করবে। আমিও তোমাদের সাথে যোগ দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছি। ইউনিভার্স বস তার কাজটা করবে। আমাকে ভালোবাসার জন্য ধন্যবাদ। তোমাদেরকেও অনেক ভালোবাসি।”
একনজরে ফরচুন বরিশাল স্কোয়াড :
সাকিব আল হাসান, মুজিব উর রহমান (আফগানিস্তান) ও ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ), কাজী নুরুল হাসান সোহান, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান রানা, ফজলে মাহমুদ রাব্বি, ওবেদ ম্যাককয় (ওয়েস্ট ইন্ডিজ), আলজারি জোসেফ (ওয়েস্ট ইন্ডিজ), তৌহিদ হৃদয়, জিয়াউর রহমান, শফিকুল ইসলাম, সৈকত আলী, নাঈম হাসান, তাইজুল ইসলাম, সালমান হোসেন ইমন, ইরফান শুক্কুর ও সানজামুল ইসলাম, ডোয়াইন ব্রাভো (ওয়েস্ট ইন্ডিজ), মুনিম শাহরিয়ার ও জ্যাকব বেনেডিক্ট লিনটট (ইংল্যান্ড)।
