নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
এখন থেকে নিয়মিত সব ফরম্যাটে খেলবেন বলে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে জানিয়েছেন তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। এ বছর থেকে তিনটি ফরম্যাটেই তাকে নিয়মিত দেখা যাবে, জানিয়েছেন বিসিবি সভাপতি।
বাংলাদেশ দলের সর্বশেষ নিউজিল্যান্ড সফরেও সাকিব ছিলেন না দলে। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, পরিবারকে সময় দেওয়ার জন্য অনেক সময়ই খেলা থেকে বিরতি নিতে হয়।
তবে বিসিবি সভাপতি জানালেন, সাকিব এখন থেকে সব ফরম্যাটে নিয়মিত খেলার ব্যাপারে আশ্বস্ত করেছেন।ওয়ানডে ও টি-টোয়েন্টির মত টেস্টেও সাকিব নিয়মিত খেলবেন, এমন প্রত্যাশা বিসিবি সভাপতির।
পাপন বলেন,”সাকিবের সাথে আমার শেষ যে কথা হয়, সেটার পর কথা বলেছে হয়ত আপনাদের সঙ্গে। আমার সঙ্গে যা কথা হয়েছে- সব ফরম্যাটেই সে খেলবে। ও জানুয়ারি থেকে সব ফরম্যাটে খেলবে। কোনো খেলা মিস করবে না। এর মধ্যে টেস্টও নিশ্চয়ই থাকবে।”
