তামিম আর আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে চায় না: পাপন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের প্রথম দুই ম্যাচ থেকেই ব্যাট হাতে ফর্মের তুঙ্গে আছেন তামিম ইকবাল। প্রথম দুই ম্যাচেই দুটি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি।

তবে ফর্মে থাকার পরেও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তামিম আর খেলতে চান না বলে জানিয়েছেন নাজমুল হাসান পাপন। বিসিবি সভাপতির সঙ্গে ফোন আলাপে এই ব্যাপারে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন তামিম।

এ প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন,”ওর সাথে শেষ যখন কথা হয়েছে আমি বলেছিলাম তুমি টি-টোয়েন্টিতে আবার ফেরত আসো। এটা ছাড়বা কেন। তুমি আমাদের বেস্ট ওপেনার। অবশ্যই তোমার থাকা উচিত। টেলিফোনে কথা হয়েছিল ও আমাকে একটা কথা বলেছে আপনি আমাকে জোর করবেন না। আপনি বললে তো আসতেই হবে। আমি আসলেই এই ফরম্যাটে খেলতে চাই না। এটা বলার পর আমার মনে হয়েছে ওকে আর কিছু বলা উচিত না। কেউ যদি খেলতেই না চায় থাহলে কাউকে জোর করে একটা ফরম্যাটে খেলানো ঠিক না।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »