নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
স্টিভ রোডসকে দলের পরামর্শকের দায়িত্ব দিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রোডস কুমিল্লার পরামর্শকের দায়িত্ব পালন করবেন।
১৭ জানুয়ারি মিরপুরে দেখা গেল কুমিল্লার কোচ-খেলোয়াড়দের। ছিলেন রোডসও। দীর্ঘদিন পর ফিরে প্রথম দেখাতেই কুমিল্লার ক্রিকেটারদের নিয়ে ব্যস্ত সময় কাটাতে দেখা যায় তাকে।
এমনকি রোডস মুগ্ধ করেছেন কুমিল্লার প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিনকেও। রোডসের পরামর্শ ও দিকনির্দেশনায় কাজ করা সহজ হবে, এমন বিশ্বাস থেকে সালাউদ্দিনের।
তিনি বলেন,”ভালো কিছু পেলে, দলের লাভ হলে তো খারাপ কিছু না। উনি অনেক অভিজ্ঞ, বাংলাদেশেরও প্রধান কোচ ছিলেন। বাংলাদেশের অন্যতম সফল কোচ। তার মাথা থেকে অনেক ভালো কিছু আসতে পারে। আমাকে হয়ত অনেক ভালো তথ্য দিবেন, আমি হয়ত ভালো কিছু শিখতে পারব।’’
সালাউদ্দিন বলেন,”সে খুব বিনয়ী, ভালো মানুষ, এসেই ছেলেদের কাছে নিজের ভূমিকা পরিস্কার করেছে। ভালো ভালো কিছু পরামর্শ দিয়েছে, কীভাবে কী করতে হবে এসব নিয়ে। সে দলের পরামর্শক হিসেবে আছে।’’
সালাউদ্দিন মনে করেন, রোডসের কারণে তার কার্যক্রমে নেতিবাচক কোনো প্রভাব পড়ার সুযোগই নেই।
সালাউদ্দিন বলেন,”এরকম হওয়ার সুযোগ খুব কম। আমি একটা জিনিস বিশ্বাস করি- যখন খেলা চালাবো তখন আমার নিজের মাথা থেকেই ভুল করব। আমি অন্যের মাথা থেকে ভুল করতে রাজি না। যদি ভুল করি ওখান থেকে কিছু শিখতে পারব। আরেকজনের মাথা থেকে ভুল করার সুযোগ আমার নেই, সেই ক্যারেক্টারও নেই। যদি ভুল হয়, পুরো দোষটা আমারই হবে। ভালো হলেও আমারই হবে। অন্যের মাথা থেকে ব্রেন ধার করে আমি খুব কম কাজ করি।”
