নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ঘরের মাঠে শততম টেস্ট খেলে অধিনায়কত্ব ছাড়ার সুযোগ ছিল বিরাট কোহলির সামনে। তবে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। এর আগে হুট করে নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন তিনি।
বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) এর এক সদস্য কোহলিকে এই প্রস্তাব দিয়েছিলেন। যদিও তিনি সেই প্রস্তাবে রাজি হননি। কোহলি মনে করেন এর ফলে ভিন্ন কিছু হতো না।
কোহলি বলেছিলেন,”একটা ম্যাচে কিছুই বদলে যাবে না। আর আমি সেরকম নই।”
সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ হারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন কোহলি। যদিও এর আগে দলের সতীর্থদের একথা জানিয়েছিলেন তিনি।
