সিমন্সের পর সিলেটে যোগ দিলেন থমাস

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

সর্বশেষ দুই ক্যারিবীয় ক্রিকেটারকে যুক্ত করেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল সিলেট সানরাইজার্স। অষ্টম আসরকে সামনে রেখে ক্যারিবিয়ান ওপেনার লেন্ডল সিমন্স ও মিডল অর্ডার বব্যাটসম্যান ডেভন থমাসকে দলে ভিড়িয়েছে এই ফ্র্যাঞ্চাইজিটি।

এর আগে ওপেনার সিমন্সকে দলে নেয় সিলেট সানরাইজার্স ফ্র্যাঞ্চাইজি। এরপর ৩২ বছর বয়সী উইকেটরক্ষক ডেভন থমাসকে দলে ভেড়ানোর বিষয়টি নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে নিশ্চিত করেছে তারা।

সিলেট দলে সিমন্স-ডেভন ছাড়া আরও আছেন দীনেশ চান্দিমাল, কেসরিক উইলিয়ামস, রবি বোপারা, কলিন ইনগ্রাম, অ্যাঞ্জেলো পেরেরা ও সিরাজ আহমেদরা। ড্রাফট থেকে বোপারা, পেরেরা ও সিরাজকে দলে ভেড়ায় তারা।

দেশি ক্রিকেটারদের মধ্যে সিলেট দলে আছেন তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, আল আমিন হোসেন, নাজমুল ইসলাম অপু, এনামুল হক বিজয়, সোহাগ গাজী, অলক কাপালি, মুক্তার আলী, মিজানুর রহমান, নাদিফ চৌধুরী, জুবায়ের হোসেন লিখন ও শফিউল হায়াত হৃদয়রা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »