২০২০ এর সিরিজ ২০২৩ সালে খেলবে অস্ট্রেলিয়া- দক্ষিণ আফ্রিকা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

২০২০ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার। কিন্তু করোনার প্রকোপ থাকায় বাতিল হয়ে যায় তা। সেই সিরিজটি আগামী বছর আয়োজন করবে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।

যদিও ২০২৩ সালের আগস্টে সেই টেস্ট সিরিজটি আয়োজনের ব্যাপারে ইচ্ছা প্রকাশ করেছে সিএসএ। চলতি বছর ও আগামী বছর অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ব্যস্ত সূচি থাকার কারণে চাইলেও এর আগে সেই সিরিজটি আয়োজন করতে পারছে না সিএসএ।

করোনার কারণে বাতিল হওয়া আরেকটি সিরিজও আয়োজন করতে চায় দক্ষিণ আফ্রিকা। ২০২০ সালের ডিসেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল প্রোটিয়াদের।

এই ব্যাপারে সিএসএ’র ক্রিকেট পরিচালক গ্রায়েম স্মিথ বলেন,”পরের বছর ফেব্রুয়ারি-মার্চে আমরা ইংল্যান্ডের বিপক্ষে খেলব। আর অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলব আগস্টে। দ্রুতই এই সিরিজের সূচি ঘোষণা করা হবে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »