বিপিএল খেলতে মুখিয়ে আছেন ফাফ ডু প্লেসি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

প্রথমবারের মত বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে আসবেন প্রোটিয়া সুপারস্টার ফাফ ডু প্লেসি। আর এজন্য তার মনে রোমাঞ্চ কাজ করছে বলে জানিয়েছেন ডু প্লেসি নিজেই। একইসাথে বিপিএলে খেলার জন্য তার অধীর আগ্রহও প্রকাশ করেছেন এক ভিডিও বার্তায়।

গতকাল শুক্রবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স একটি ভিডিও বার্তা প্রকাশ করে। প্রকাশিত সেই ভিডিও বার্তায় লেখা হয়েছে, ‘প্রথমবারের মতো বঙ্গবন্ধু বিপিএল মাতাতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সে নাম লিখিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসি। ফ্যানরা তবে দেখে নেওয়া যাক, বিশ্বের অন্যতম সেরা এই তারকা আমাদের জন্য কি শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন। ফাফ ডু প্লেসির জন্য একবার উইন অর উইন আওয়াজ শুনতে চাই।’

সেই ভিডিও বার্তায় ডু প্লেসি বলেন,’‘আমি ফাফ ডু প্লেসি বলছি। কুমিল্লা ও বিপিএলে যোগ দিতে আমি মুখিয়ে আছি। এবারই প্রথমবার বিপিএলে খেলব। আমি আমাদের সফল ও শক্তিশালী দলের সাথে যোগ দিতে উদগ্রীব। শীঘ্রই দেখা হবে। আশা করছি দারুণ এক টুর্নামেন্ট কাটবে।’’

ফাফ ডু প্লেসি ছাড়াও স্কোয়াডে সরাসরি চুক্তি করে ভেড়ানো হয় মঈন আলী ও সুনীল নারাইনকে। দেশের বেশ কয়েকজন তারকাও আছেন দুইবারের শিরোপাজয়ী দলটিতে।

একনজরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের স্কোয়াড

মুস্তাফিজুর রহমান, ফাফ ডু প্লেসি, মঈন আলী, সুনীল নারাইন, ক্যামেরন ডেলপোর্ট, করিম জানাত, লিটন দাস, শহিদুল ইসলাম, ইমরুল কায়েস, তানভীর ইসলাম, কুশল মেন্ডিস, ওশেন থমাস, আরিফুল হক, নাহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, সুমন খান, মুমিনুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন, পারভেজ হোসেন ইমন, আবু হায়দার রনি, শেখ মেহেদী হাসান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »