কোনো অযুহাত নেই: কোহলি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

কেপটাউন টেস্টে মাত্র চারদিনে জয় তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। ভারতের এমন হারের পেছনে ব্যাটারদের দায়ী করেছেন বিরাট কোহলি। প্রোটিয়াদের বিপক্ষে ৭ উইকেটের হার ভারতীয় অধিনায়কের কাছে হতাশাজনক।

তবে এই হারের পেছনে কোনো অজুহাত দিতে নারাজ তিনি।
কেপটাউন টেস্টের দুই ইনিংসেই বড় রান করতে ব্যর্থ হয়েছে ভারত। প্রথম ইনিংসে কোহলির ৭৯ রানের সুবাদে ২২৩ রান করেছিল ভারত। আর দ্বিতীয় ইনিংসে ঋষভ পান্তের সেঞ্চুরির পরও মাত্র ১৯৮ রানে অলআউট হয় দল।

ম্যাচ শেষে কোহলি বলেন,”তাদের (দক্ষিণ আফ্রিকা) বোলাররা চাপ প্রয়োগ করেছে এবং বেশ কার্যকরী ছিল। ব্যাটিং অবশ্যই দেখার বিষয়। সেখানে কোন অজুহাত নেই। এটা নিশ্চিতভাবে হতাশাজনক।”

তিনি আরও বলেন,”আমাদের অনেক বাজে ব্যাটিং হয়েছে। অবশ্যই, এটা (ব্যাটিং ব্যর্থতা।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »