আরো ‘২’ বিদেশি ক্রিকেটারকে দলে নিল কুমিল্লা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরকে সামনে রেখে দুই বিদেশী তারকা ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কুমিল্লা ভিক্টোরিয়ান্স। নতুন করে অন্তর্ভুক্ত করে দুই ক্রিকেটারের দুজনই বিদেশি।

এই দুই ক্রিকেটার হলেন দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ক্যামেরন ডেলপোর্ট এবং আফগান অলরাউন্ডার করিম জানাত। দুজনের সাথেই ডিরেক্ট সাইনিং করেছে কুমিল্লা, জানিয়েছে দলটির ফ্র্যাঞ্চাইজি। দুই ক্রিকেটারকেই প্লেয়ার্স ড্রাফটের তালিকা থেকে স্কোয়াডে নেওয়া হয়েছে।

এছাড়া কুমিল্লার হয়ে বিপিএল খেলবেন তিন বিদেশি সুপারস্টার ফাফ ডু প্লেসি, মঈন আলী ও সুনীল নারাইন। এরপর ড্রাফট থেকে দলে নেওয়া হয় কুশল মেন্ডিস ও ওশেন থমাসকে। ডেলপোর্ট ও জানাতের অন্তর্ভুক্তিতে দলটির বিদেশি ক্রিকেটারের সংখ্যা দাঁড়াল ৭-এ।

একনজরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের স্কোয়াড

মুস্তাফিজুর রহমান, ফাফ ডু প্লেসি, মঈন আলী, সুনীল নারাইন, ক্যামেরন ডেলপোর্ট, করিম জানাত, লিটন দাস, শহিদুল ইসলাম, ইমরুল কায়েস, তানভীর ইসলাম, কুশল মেন্ডিস, ওশেন থমাস, আরিফুল হক, নাহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, সুমন খান, মুমিনুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন, পারভেজ হোসেন ইমন, আবু হায়দার রনি, শেখ মেহেদী হাসান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »