নর্থ জোনকে হারিয়ে সাকিবদের টানা দ্বিতীয় জয়

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

স্পোর্টস করেসপন্ডেন্ট: বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে সংস্করণ স্বাধীনতা কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে সাকিব আল হাসানের ওয়ালটন সেন্ট্রাল জোন। আজ বিসিবি নর্থ জোনকে ২৮ রানে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে সেন্ট্রাল জোন। আরেক ম্যাচে ইসলামি ব্যাংক ইস্ট জোনকে ৩ উইকেটে হারিয়ে জয় তুলে নিয়েছে বিসিবি সাউথ জোন।

সিলেট অ্যাকাডেমি মাঠে টস হেরে আগে ব্যাটিং করতে নামে সেন্ট্রাল জোন। দলীয় ২১ রানে মিজানুর রহমানের উইকেট হারায় তারা। দ্বিতীয় উইকেট জুটিতে সৌম্য সরকার ও আব্দুল মজিদ ৭৭ রান যোগ করেন। সৌম্য ৪০ রান করে সানজামুলের বলে আউট হলে ভাঙ্গে দ্বিতীয় উইকেট জুটি। এরপর ফিফটি তুলে নেন মজিদ। ৫৩ রান করে শফিকুলের বলে ফিরে যান তিনি। সাকিব আল হাসান ভালো শুরু করেও ইনিংস বড় করতে পারেননি। ৩৩ রান করে দলীয় ১৫৪ রানে আউট হন সাকিব।

পঞ্চম উইকেট জুটিতে মোসাদ্দেক হোসেন সৈতক ও আল আমিন ব্যাটে দলের স্কোর দুইশ রান ছাড়ায়। তাদের জুটিও পঞ্চাশ পেরুয়। আল আমি ৩২ বলে ৪৩ রান করে দলীয় ২৩৫ রানে আউট হন। ফিফটি তুলে নেন সৈকত। নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ২৬২ রান করে সেন্ট্রাল জোন। সৈকত ৫৪ রানে অপরাজিত ছিলেন। নর্থ জোনের শফিকুল ২টি এবং শামিম পাটোয়ারী, সানজামুল ও মাহমুদউল্লাহ রিয়াদ ১টি করে উইকেট নেন।

২৬৩ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে প্রথম ওভারেই তানজিস হাসান তামিরে উইকেট হারায় নর্থ জোন। দ্বিতীয় উইকেটে ৮৬ রান যোগ করেন পারভেজ হোসেন ইমন ও নাঈম ইসলাম। ইমন ৩০ রান করে আউট হন। ফিফটির দেখা পান নাঈম। ৭২ করে ফিরে যান নাঈম। এরপর সেন্ট্রাল জোনের নিয়ন্ত্রিত বোলিংয়ে জয় থেকে ছিটকে যায় নর্থ জোন। মাহমুদউল্লাহ ৪৩ রান করে আউট হলেও দল পরাজয় এড়াতে পারনি। ৫০ ওভারে ৯ উইকেটে ২৩৪ রানে থেমে যায় নর্থ জোনের ইনিংস। সেন্ট্রাল জোনের মৃত্যুঞ্জয় ৩টি, সৌম্য এবং মোসাদ্দেক ২টি করে উইকেটে নেন।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আরেক ম্যাচে বিসিবি সাউথ জোনের বিপক্ষে ইমরুল কায়েসের ফিফটিতে ৫০ ওভারে ৮ উইকেটে ১৯২ রান করে ইসলামী ব্যাংক ইস্ট জোন। ইমরুল ৬৯ রান করেন। সাউথ জোনের মোস্তাফিজুর রহমান ৩ উইকেটে নেন। জবাবে ব্যাটিং করতে নেমে ৪৫.৫ ওভারে ৭ উইকেটে ১৯৩ রান করে সাউথ জোন। মেহেদী হাসান সর্বোচ্চ অপরাজিত ৩৭ রান করেন। ইস্ট জোনের নাঈম হাসান ও আফিফ ৩টি করে উইকেট নেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »