বাংলাদেশের দেওয়া ‘সম্মান’ কখনোই ভুলবো নাঃ টেলর

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচ খেলছেন রস টেলর। এজন্য প্রথম ইনিংসে টেলর ব্যাট করতে নামার সময় বাংলাদেশের ক্রিকেটাররা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাকে সম্মান জানান। টেলর বলছেন, বাংলাদেশের দেওয়া এই সম্মান তিনি কখনোই ভুলবেন না।

চলমান এই টেস্ট ম্যাচই টেলরের ক্যারিয়ারের শেষ সাদা পোশাকের ম্যাচ। ২০০৭ সালে শুরু করা সাদা পোশাকের ক্যারিয়ারের সমাপ্তি ঘটছে ২০২২ এ। টপ অর্ডারের দারুণ ব্যাটিংয়ে প্রথম দিন মাঠে নামার প্রয়োজন পড়েনি টেলরের। দ্বিতীয় দিন সকালে শতক হাঁকানো ডেভন কনওয়েকে রান আউটের ফাঁদে ফেলেন মেহেদী হাসান মিরাজ। তারপরই মাঠে নামেন টেলর।

টেলর মাঠে প্রবেশের সময় বাংলাদেশের ক্রিকেটাররা দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে টেলরকে সম্মান জানান। সকালে এই ঘটনার পরপরই বিশ্ব মিডিয়ায় প্রশংসা কুড়ান টাইগাররা। সে দলে যোগ দিয়েছেন খোদ টেলরও।

দিন শেষে তিনি বলেন,“আজ ক্রিজে যাওয়ার সময় বাংলাদেশের ক্রিকেটাররা হৃদয় থেকে যে সম্মান দেখালেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। এটি আমি কখনোই ভুলব না।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »