এক টেস্ট খেলেই ডিসেম্বরের সেরা এজাজ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

সাম্প্রতিক সময়ে ক্রিকেট বিশ্লেষকদের নজরে স্থান করে নিয়েছেন এজাজ প্যাটেল। কেননা গত ডিসেম্বরে মুম্বাই টেস্টে ভারতের প্রথম ইনিংসে দশ উইকেট নেয়া নিউজিল্যান্ডের এই স্পিনার ভেসেছেন প্রশংসায় সবার। এই পারফরম্যান্সের বদোলতে ডিসেম্বরে মাত্র একটি টেস্ট খেলেই আইসিসির ডিসেম্বর সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন তিনি।

এর আগে গত ডিসেম্বরের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে তিন জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছিল আইসিসি। তালিকায় এজাজের সঙ্গে ছিলেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক ও ভারতের ওপেনার মায়াঙ্ক আগারওয়াল। এবার দুই সঙ্গীকে পেছনে ফেলে ডিসেম্বর সেরা নির্বাচিত হলেন এজাজ।

এজাজ দশ উইকেট পাওয়ার ম্যাচটি খেলেছিলেন বিখ্যাত ওয়াংখেডে স্টেডিয়ামে। এই স্টেডিয়ামে সেটি তার অভিষেক ম্যাচ ছিল। যদিও তা কিউইদের হয়ে। সেই অভিষেক দারুণভাবে রাঙালেন ৩৩ বছর বয়সী বাঁহাতি এই অর্থোডক্স।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »