নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আসন্ন আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ অংশ নেবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে। তবে আসন্ন এই আসরে থাকছে না কোনো বাংলাদেশি ম্যাচ অফিসিয়াল। গতকাল রবিবার (৯ জানুয়ারি) যুব বিশ্বকাপের ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
আসরের উদ্বোধনী ম্যাচে ব্রিটিশ আম্পায়ার ডেভিড মিলন্সের সঙ্গে অন ফিল্ড আম্পায়ারের ভূমিকায় থাকবেন নেপালের বুদ্ধি প্রধান।
এছাড়াও টুর্নামেন্টজুড়ে আম্পায়ারের ভূমিকায় দেখা যাবে আসিফ ইয়াকুব, অ্যালান হাগো, আরনোল্ড ম্যাডেলা, ডেভিড ম্যাকলিয়ান, ডেভিড মিলন্স, ইমারসন কারিংটন, হিথ কিয়ার্ন্স, জ্যাকুলিন উইলিয়ামস, মার্ক জেমিসন, মার্টিন স্যাগার্স, নিতিন বাথি, রাহুল আশার, রশিদ রিয়াজ, রিজওয়ান আকরাম, রোল্যান্ড ব্ল্যাক, সামির বান্দেকার, সারিকা প্রসাদ ও বিজয় প্রকাশ মল্লেলা। এছাড়া টুর্নামেন্টে ম্যাচ রেফারির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন গ্রায়েম ল্যাবরুয়, ডেনাভন হায়েলস ও ফিল হুইটিকেজ।
