টেলরকে গার্ড অব অনার দিয়ে প্রশংসায় ভাসছে বাংলাদেশ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

প্রায় ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারকে ইতি টানার পথে শেষ টেস্ট ম্যাচটি খেলছেন রস টেলর। তাই টেলর ব্যাটিংয়ে নামার সময় গার্ড অব অনার দেন বাংলাদেশের ক্রিকেটাররা। টাইগারদের এই আচরণে বিশ্ব ক্রিকেটে প্রশংসিত হচ্ছে।

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যে চলমান এই টেস্ট ম্যাচই টেলরের ক্যারিয়ারের শেষ সাদা পোশাকের ম্যাচ। ২০০৭ সালে শুরু করা সাদা পোশাকের ক্যারিয়ারের সমাপ্তি ঘটছে ২০২২ এ। এরপরও ৬ ম্যাচের জন্য হয়ত টেলরকে আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যাবে, তবে সেগুলো সবই ওয়ানডে ম্যাচ। ম্যাচগুলো হবে অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসের বিপক্ষে।

দ্বিতীয় দিন সকালে শতক হাঁকানো ডেভন কনওয়েকে রান আউটের ফাঁদে ফেলেন মেহেদী হাসান মিরাজ। তারপরই মাঠে নামেন টেলর। টেলর মাঠে প্রবেশের সময় বাংলাদেশের ক্রিকেটাররা দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে টেলরকে সম্মান জানান। একাদশের বাইরের ক্রিকেটাররাও ড্রেসিংরুম থেকে বের হয়ে আসেন। এই আচরণকে প্রশংসনীয় বলছে বিশ্ব ক্রিকেট। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে প্রশংসার সাগরে ভাসছেন টাইগাররা

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »