ক্রিকেটারদের অবসর ঠেকাতে নতুন নিয়ম চালু করল শ্রীলঙ্কা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ক্রিকেটারদের অবসর ঠেকাতে নতুন নিয়ম চালু করল শ্রীলংকা ক্রিকেট বোর্ড (এসএলসি)।

হঠাৎ করে অবসর ঘোষণা করেছেন ভানুকা রাজাপাকসে এবং দানুসকা গুনাথিলাকা। গুনাথিলাকা যদিও শুধুমাত্র টেস্ট থেকে অবসর নিয়েছেন; কিন্তু ভানুকা রাজাপাকসে আন্তর্জাতিক ক্রিকেটকেই গুডবাই জানিয়ে দিয়েছেন পারিবারিক সমস্যার কথা বলে। যদিও তিনি জানিয়েছেন ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলবেন।

দুই ক্রিকেটারের এভাবে অবসর গ্রহণে ঘাবড়ে গেছে লংকান ক্রিকেট বোর্ড। যে কারণে তারা নতুন নিয়ম তৈরি করে দিয়েছে।

অবসর ঘোষণা করেই বিদেশি ফ্রাঞ্চাইজি লিগে খেলতে পারবে না কোনো শ্রীলংকান ক্রিকেটার। অবসর নেওয়া ক্রিকেটারদের বিদেশে গিয়ে খেলার অনুমতি দেবে না লংকান ক্রিকেট বোর্ড।

যেসব ক্রিকেটার অবসর নিচ্ছেন, শ্রীলংকান ক্রিকেট বোর্ড তাদের জন্য একগুচ্ছ গাইডলাইন তৈরি করে দিচ্ছে। বিশ্বের অন্য কোনো ফ্রাঞ্চাইজি লিগ খেলতে হলে অন্তত ৬ মাস তাদের অপেক্ষা করতে হবে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »