নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চোটে পড়ে অ্যাশেজ সিরিজ থেকে ছিটকে গেলেন জস বাটলার। হোবার্ট টেস্টে খেলার সময় আঙুলের চোটে পড়েন তিনি। খুব শীঘ্রই দেশে ফিরে যাবেন এই উইকেটরক্ষক ব্যাটার।
চলমান অ্যাশেজে ইতোমধ্যেই সিরিজ হেরে বসেছে ইংল্যান্ড। দল হিসেবে একেবারেই সুবিধা করতে পারেনি ইংলিশরা। এবার বাটলারের মতো অভিজ্ঞ ব্যাটারের ইনজুরি কিছুটা হলেও ভুগাবে দলকে। তার ছিটকে যাওয়াকে হতাশাজনক বলছেন জো রুট।
ইংল্যান্ডের অধিনায়ক বলেন,”বাটলার দেশে ফিরে যাচ্ছে। এটা বেশ বাজে চোট। এটা সত্যিই দল এবং তার জন্য হতাশাজনক। কিন্তু এটা টেস্ট ক্রিকেটের একটা অংশ। মাঝে মাঝে আপনাকে এসব মেনে নিতে হবে।”
সদ্য শেষ সিরিজের চতুর্থ টেস্ট খেলার সময় বৃদ্ধাঙুলিতে চোট পান বাটলার। এরপর হাতে ব্যথা নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করেছেন তিনি। কিন্তু চোট গুরুতর হওয়ায় তাকে দেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট।
