নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ ক্রিকেট কোচেস এসোসিয়েশন কর্তৃক আয়োজিত “সেইলর ক্রিকেট কোচেস সেমিনার ২০২২” এর পর্দা নামলো আজ। রাজধানীর জাতীয় ক্রীয়া পরিষদ ভবনে গত ২ দিন ব্যাপী দেশসেরা কোচদের অধিনে প্রায় অর্ধশতাধিক জেলা ও বিভিন্ন একাডেমিক কোচদের প্রশিক্ষণ দেওয়া হয়।

গত দুই দিন ব্যাপী দেশের বিভিন্ন জেলা ও বিভিন্ন একাডেমি থেকে আগত ক্রিকেট কোচদের প্রশিক্ষণ দিতে এডুকেটর হিসেবে উপস্থিত থেকে সেমিনার পরিচালনা করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও দেশের টেস্ট ইতিহাসের প্রথম সেঞ্চুরীয়ান মোঃ আমিনুল ইসলাম বুলবুল, প্রথম টেস্ট ক্রিকেট কোচ জনাব সরোয়ার ইমরান, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।জনাব শহিদুল আলম রতন, সি ই ও এন্ড হেড অব ডেভেলপমেন্ট, ক্যাপিটাল কিডস ইউ কে। জনাব ওয়াহিদুল গনি, সিনিয়র ক্রিকেট কোচ, এইচ পি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড।ড. সৌমেন্দ্র সাহা আই ইউ বি এ টি, ঢাকা বাংলাদেশ।জনাব ইমতিয়াজ আহমাদ, ক্রিকেট কোচ, সেমিনার কো অর্ডিনেটর, বিসিসিএ।

দেশের সুনামধন্য এই কোচদের অধিনে দারুণ ভাবে হাতে কলমে স্থানীয় কোচদের দীক্ষা দেওয়া হয়। হাই-প্রোফাইল এমন কোচদের থেকে টোটকা পেয়ে অনেক খুশি স্থানীয় কোচরা। আগামীতেও বিসিসিএ কর্তৃক এমন আরো সেমিনার আয়োজন চায় স্থানীয় কোচরা।
২ দিনের এই সফল কর্মশালা শেষ হয় আজ বিকেলে প্রশিক্ষিতদের হাতে সনদ বিতরণের মধ্য দিয়ে।সমাপনী দিন ও সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জনাব মোজাফফর হোসেন পল্টু স্বাধীনতা পরবর্তী প্রথম সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মি.নজীব আহমেদ চেয়ারম্যান, বিসিসিএ ও পরিচালক, বাংলাদেশ ক্রিকেট বোর্ড।জনাব ওসমান খান, সিনিয়র ক্রিকেটর কোচ,
বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জনাব গাজী আশরাফ হোসেন লিপু
প্রথম ওয়ান ডে অধিনায়ক, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
মোঃ আমিনুল ইসলাম বুলবুল, প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান ব্যাটার
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। জনাব বীরমুক্তিযোদ্ধা নৌকমান্ড হাবিবুল হক খোকন আহবায়ক, কোয়াম, মাদারীপুর-ঢাকা। কাজী আনোয়ার হোসেন সভাপতি, বিসিসিএ। রাজু আহমেদ রাজ,সাধারণ সম্পাদক, বিসিসিএ।
এইভাবে কোচদের নিয়ে ধারাবাহিকভাবে কর্মশালার আয়োজন করে তৃনমুল পর্যায়ে ক্রিকেট কোচিংয়ের গুনগত মান বাড়িয়ে দেশের বিভিন্ন স্থানে পড়ে থাকা সুপ্ত প্রতিভাবান ক্রিকেটারদের খুঁজে বের করে নিয়ে আসতে চায় বাংলাদেশ ক্রিকেট কোচেস এসোসিয়েশন।
