ঐতিহাসিক টেস্ট জয়ে বোনাস পাচ্ছেন ক্রিকেটাররা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বে-ওভালে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে ক্রিকেটার, কোচিং স্টাফদের পুরস্কৃত করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

নিউজিল্যান্ডের মাটিতেই তাদের কিনা বাংলাদেশ উড়িয়ে দিয়েছে। মাউন্ট মঙ্গানুইয়ে এবাদত-তাসকিনদের বোলিং নৈপুণ্যে সহজ প্রথম টেস্টে সহজ জয় পেয়েছে বাংলাদেশ।

অতীতে টাইগারদের ভালো পারফরম্যান্সের জন্য পুরস্কৃত করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবারও তাঁর ব্যতিক্রম নয়। বিসিবির অপারেশন্স কমিটির নতুন চেয়ারম্যান জালাল ইউনুস জানান, প্লেয়ারসহ টিম ম্যানেজমেন্টদের জন্য থাকছে বিশেষ বোনাস।

তিনি বলেন,“আমাদের মাননীয় প্রেসিডেন্ট সাহেব (নাজমুল হাসান পাপন) উনি প্লেয়ার, ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেছেন। সবাই বোনাস চাচ্ছিল। বোনাস তো থাকবেই। উইনিং বোনাস সবসময় তাঁরা পাবে। টেস্ট সিরিজ শেষ হোক তারপর সিদ্ধান্ত নেওয়া হবে।”

ভালো খেললে পুরস্কৃত করার রীতি নতুন নয়। ঘরের মাঠে যখন ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট জিতেছিল তখনও পুরস্কৃত করেছিল পুরো দলকে। সাধারণ বোনাসের পাশাপাশি আলাদা কোনো কিছু দেওয়া হবে কি না তা সিদ্ধান্ত হবে টেস্ট সিরিজ শেষ হলেই।

এ বিষয়ে তিনি বলেন,“এটা তো স্বাভাবিক ব্যাপার। আপনি টেস্ট খেললে তো বোনাস থাকেই, এডিশনাল বোনাস থাকবে কিনা সিরিজ শেষ হোক আলাপ করব।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »