বিসিএলে খেলবেন সাকিব-তামিম-রিয়াদ ও মুস্তাফিজ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) এর ওয়ানডে ফরম্যাটে মধ্যাঞ্চলের হয়ে খেলবেন অলরাউন্ডার সাকিব আল হাসান। টুর্নামেন্টে অংশ নিতে ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার কথা রয়েছে এই দেশ সেরা অলরাউন্ডারের।

প্লেয়ার্স ড্রাফটের পর সাকিব আল হাসানকে দলভুক্ত করে মধ্যাঞ্চল। সাকিব ছাড়াও এবারের আসরে অংশ নিচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল ও মোস্তাফিজুর রহমান। নির্বাচক হাবিবুল বাশার সুমন এই চার তারকা ক্রিকেটারকে বিসিএলে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

তিনি জানান, তারকা ক্রিকেটারদের উপস্থিতিতে জমজমাট হয়ে উঠবে টুর্নামেন্ট। ৯ জানুয়ারি থেকে টুর্নামেন্টটি শুরু হবে সিলেটে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »