সৌম্যর রেকর্ডে ভাগ বসালেন সাদমান

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

চলতি টেস্টে বে ওভালে প্রথম ইনিংসে চারটি ক্যাচ নিয়ে সৌম্য সরকারের রেকর্ডে ভাগ বসালেন সাদমান ইসলাম। বাংলাদেশের ফিল্ডার হিসেবে এক ইনিংসে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার রেকর্ড এখন যৌথভাগে সাদমান ও সৌম্যর দখলে।

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনে শরিফুল ইসলামের বলে শর্ট কাভারে রস টেলরের ক্যাচ নিয়েছিলেন সাদমান। দ্বিতীয় দিন সকালে আবারও ক্যাচ যায় সাদমানের হাতে। স্লিপে রাচিন রবীন্দ্রর ক্যাচ নিয়ে ইনিংসে নিজের দ্বিতীয় ক্যাচ পান সাদমান। এরপর মিরাজের বলে লং অনেক কাইল জেমিসনের ক্যাচ লুফে নেন তিনি। এটি ছিল ইনিংসে সাদমানের তৃতীয় ক্যাচ। অর্ধশতক হাঁকানো হেনরি নিকোলসকে শিকার করে নিউজিল্যান্ডকে অলআউট করেন মুমিনুল হক। এবার শর্ট থার্ড ম্যানে ক্যাচ যায় সাদমানের হাতে। ১২৭ বলে ৭৫ রান করা নিকোলসের ক্যাচটি নেওয়ার সাথেসাথে রেকর্ডবুকে উঠে যায় সাদমানের নাম।

এর আগে চারটি ক্যাচ নিয়ে এতদিন বাংলাদেশের পক্ষে এক ইনিংসে সর্বোচ্চ ক্যাচ নেওয়ার রেকর্ড ছিল সৌম্যর। ২০১৭ সালে কলম্বোর পি সারা ওভালে শ্রীলঙ্কার বিপক্ষে চারটি ক্যাচ নিয়েছিলেন সৌম্য। উইকেটগুলো ছিল- মিরাজের বলে উপুল থারাঙ্গা, মুস্তাফিজুর রহমানের বলে দিলরুয়ান পেরেরা, সাকিব আল হাসানের বলে রঙ্গনা হেরাথ ও শুভাশিস রায়ের বলে সুরাঙ্গা লাকমল

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »