নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়ান টেস্টে দুর্দান্ত জয় পাওয়ার পরও জরিমানা গুনতে হচ্ছে ভারতকে। স্লো ওভার রেটের কারণে পুরো দলের ম্যাচ ফি’র ২০ শতাংশ কর্তনের পাশাপাশি টেস্ট চ্যাম্পিয়নশীপের অর্জিত পয়েন্ট থেকে ১ পয়েন্ট হারিয়েছে সফরকারীরা।
ম্যাচের নির্ধারিত সময়ের তূলনায় ১ ওভার কম করে ভারত। যার ফলে, আইসিসির প্লেয়ার ও সাপোর্ট স্টাফদের কোড অব কন্ডাক্টের অনুচ্ছেদ নম্বর ২.২২ অনুযায়ী ম্যাচ ফি’র ২০ শতাংশ কেটে নেওয়া হয় ভারতের।
ভারতীয় দলের অধিনায়ক ভিরাট কোহলি অভিযোগ ও শাস্তি মেনে নিলে এই ঘটনার জন্য শুনানির দরকার পড়েনি।
ম্যাচের দায়িত্বে থাকা ৪ অফিশিয়াল, মারিয়াস এরাসমাস, আদ্রিয়ান হোল্ডস্টক, আলাউদিন পালেকার ও বোনগানি ভারতীয় দলেএ উপর স্লো ওভার রেটের অভিযোগ আনেন। অভিযোগ সত্য প্রমানিত হওয়ায় ম্যাচ রেফারি অ্যান্ড্রু পাইক্রফট ভারতীয় দলকে এই শাস্তি প্রদান করেন।
