মা হারালেন ‘নিউজক্রিকেট টুয়েন্টিফোর’ এর বিভাগীয় প্রতিনিধি এজাজ আল মাহমুদ সুজন-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

দুরারোগ্য কিডনি সমস্যা নিয়ে ডায়ালাইসিস এর চিকিৎসাধীন অবস্থায় গত ২৫ ডিসেম্বর সন্ধ্যা ৫.২০ মিনিটে বরিশাল এর ব্রাউন কম্পাউন্ডে নিজ বাস ভবনে ইন্তেকাল করেন নিউজক্রিকেট টুয়েন্টিফোর ডটকম এর বিভাগীয় প্রতিনিধি জনাব এজাজ আল মাহমুদ সুজন এর শ্রদ্ধেয় ও মমতাময়ী মাতা জনাবা নাসিমা হান্নান পারুল।

মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্বামী, ২ ছেলে সহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। বরিশাল ব্রাউন কম্পাউন্ড দারুল মোকাররম জামেমসজিদ সম্মুখে নামাযে জানাযার পর তাকে বিসিসি ২৮ নং ওয়ার্ড এর কাশিপুরে নিজস্ব পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। তিনি ব্যক্তিগত জীবনে বিভিন্ন কল্যানকর সামাজিক কার্যক্রম এর সাথে জড়িত ছিলেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »