নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
গত ৮ ডিসেম্বর নিউজিল্যান্ড সফরের উদ্দেশে দেশ ছাড়ে বাংলাদেশ। গত বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দলটির বেশ কয়েকজন ক্রিকেটার কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়ে অনুশীলনে নামেন। কিন্তু এরপর দুঃসংবাদ শুনতে হয় পুরো দলকে। কোয়ারেন্টাইন বাড়িয়ে দেয়া হয় ২১ ডিসেম্বর পর্যন্ত। ফলে নিউজিল্যান্ডে বাংলাদেশের রুম কোয়ারেন্টাইন দাঁড়ায় মোট ১১ দিনের।
প্রস্তুতি ম্যাচের সেই পারফরম্যান্সই প্রথম টেস্টের আগে বাংলাদেশকে বাড়তি আত্মবিশ্বাস যোগাচ্ছে। তবে প্রধান কোচ রাসেল ডমিঙ্গো জানিয়েছেন, প্রথম টেস্টে বাংলাদেশের একাদশে দেখা পেতে পারে ৩ পেসার ও এক স্পিনারকে।
ডমিঙ্গো বলেন,’‘এখনও উইকেট দেখিনি। উইকেট দেখার পর একাদশ নিয়ে সিদ্ধান্ত নিব। তবে আশা করছি ভালো উইকেটই পাব। তবে হয়ত পেস ও স্পিন দুটোকে গুরুত্ব দিয়েই একাদশ সাজাবো। চতুর্থ ও পঞ্চম দিনে উইকেটে কিছুটা স্পিন ধরবে।”
নিউজিল্যান্ডের অনভ্যস্ত কন্ডিশনে দল কেমন করে, তা দেখতে মুখিয়ে থাকা ডমিঙ্গো বলেন,”বাংলাদেশের জন্য তো একটু কঠিনই। বাংলাদেশ ঐতিহাসিকভাবে স্পিন নির্ভর। তবে আমাদের দলে ভালো পেসার আছে। হয়ত ৩ পেসারের ওপর ভরসা রাখব। উইকেট দেখে নির্বাচকদের সাথে আলোচনা করব। তবে ভারসাম্যপূর্ণ বোলিং আক্রমণ হবে। ৩ পেসার ও ১ স্পিনার থাকতে পারে।”
