বাকপ্রতিবন্ধী আকসারের দায়িত্ব নিলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

মুখে কথা বলতে না পারলেও বল হাতে বাইশ গজে গতির ঝড় তুলতে পারেন আকসার আহমেদ। কদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় তরুণ এই পেসার। একাত্তর ক্রিকেট একাডেমিতে কোচিং করা আকসারের দায়িত্ব নিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

গণমাধ্যমে এই বিষয়টি নিশ্চিত করেছে চট্টলার ফ্র্যাঞ্চাইজিটি। আগামী এক বছর তার যাবতীয় খরচ বহন করবে চট্টগ্রাম এবং আখতার গ্রুপ। সেই সঙ্গে বিপিএল চলাকালীন দলের সঙ্গে রাখা হবে সিলেটের এই পেসারকে।

১৩৮ কি.মি গতিবেগে বল করার সঙ্গে ইনসুইং, আউটসুইং দিয়ে ব্যাটারকে পরাস্ত করতে বেশ পটু তিনি। স্ট্রেট আর্মে বল করার দক্ষতাও রয়েছে তার।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »