নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বরিশাল রেঞ্জ আন্তঃ জেলা ( আইজিপি কাপ) ক্রিকেট প্রতিযোগিতা ২০২১ এ নিজেদের প্রথম ম্যাচে ঝালকাঠি জেলা কে ৬ উইকেটে হারিয়ে শুভ সূচনা করল পটুয়াখালী জেলা পুলিশ ক্রিকেট দল ।

রেঞ্জ পুলিশ অফিস, বরিশালের আয়োজনে, আজ সকাল ৯টায় স্থানীয় বরিশাল জেলা পুলিশ লাইন মাঠে বরিশাল রেঞ্জ আন্তঃ জেলা ( আইজিপি কাপ) ক্রিকেট টুর্নামেন্টে বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, ভোলা জেলা পুলিশ দল ও আর আর এফ সহ মোট ৭ টি দল অংশ গ্রহণ করে। উদ্বোধনী ম্যাচে পটুয়াখালী জেলা দলের বিপক্ষে টসে জয়ী হয়ে ঝালকাঠি জেলা ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় । টপ অর্ডার ব্যাটার আল আমিনের ৩৩, মাছুমের ১৪ ও অধিনায়ক সোয়েবের ১৬ রানের উপর ভর করে নির্ধারিত ২০ ওভারের ম্যাচে ৭ উইকেট হারিয়ে ৯৬ রান সংগ্রহ করে ঝালকাঠি জেলা পুলিশ ক্রিকেট দল । পটুয়াখালীর শাকিল ও উজ্জ্বল ২ টি, এবং. হাকিম, মিরাজ ও আরিফ ১ টি করে উইকেট নেয়। ৯৭ রানের সহজ লক্ষ্য শুরুতেই কোনো রান করেই উদ্বোধনী ব্যাটার শুভ কে হারিয়ে কিছুটা চাপের মধ্যে পরে পটুয়াখালী। তবে দলের নির্ভরযোগ্য ব্যাটার বিপ্লব এর ২৯, আবিরের ১৫, এবং সফিক ও মাছুমের ১৪ করে রানের উপর ভর করে মাত্র ১৩ ওভারে জয়ের লক্ষ্য পৌঁছে যায় পটুয়াখালী জেলা দল। ঝালকাঠি জেলার বোলার সোয়েব ২টি, এবং মিজান ও মাকসুদ ২ টি করে উইকেট নেয়।

এর পূর্বে জেলা পুলিশ সুপার, জনাব, মোঃ মারুফ হোসেন, পিপিএম এর সভাপত্বিত্তে, অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন, ডিআইজি, বাংলাদেশ পুলিশ, বরিশাল রেঞ্জ, জনাব, এস এম আক্তারুজ্জামান।
এ সময় অনান্যর মধ্যে আরো উপস্থিত ছিলেন টুর্নামেন্টের সমন্বায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার, জনাব, ফরহাদ রেজা, টুর্নামেন্টের প্রধান নির্বাচক, জনাব, এজাজ আল মাহমুদ সুজন, জেলা ক্রীড়া কর্মকর্তা, জনাব, হুসাইন আহমেদ সহ, পুলিশের অনান্য কর্মকর্তা সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।
ম্যাচে আম্পায়ার হিসাবে দায়িত্ব পালন করেন, মোঃ সাদ ইসলাম ও বনি ইয়ামিন এবং স্কোরার হিসেবে ছিলেন মোঃ রবিউল।
আগামীকাল প্রতিযোগিতার ২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচে সকাল ৮.৩০ মিনিটে পিরোজপুর জেলা বরগুনা জেলার বিপক্ষে এবং দুপুর ২টায় ভোলা জেলা দল আর আর এফ এর মোকাবেলা করবে
রিপোর্ট:
এজাজ আল মাহমুদ সুজন
বিভাগীয় প্রতিনিধি বরিশাল।
নিউজ ক্রিকেট টুয়েন্টিফোর।
