চট্টগ্রামের বোলিং কোচ হিসেবে নিয়োগ পেলেন টেইট

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

অস্ট্রেলিয়ার কিংবদন্তি সাবেক পেসার শন টেইটকে পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরে চট্টগ্রামের কোচিং প্যানেলে যুক্ত হলেন টেইট।

আজ মঙ্গলবার (২৮ ডিসেম্বর) এক বিবৃতিতে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স কর্তৃপক্ষ টেইটকে কোচিং প্যানেলে নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স জানায়,’‘চ্যালেঞ্জার্স ফ্যানদের জন্য বড় খবর। অস্ট্রেলিয়ার সাবেক পেসার শন টেইট বিপিএলের অষ্টম আসরের জন্য বোলিং কোচ হিসেবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে যোগ দিয়েছেন।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »