নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
গতকাল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার্স ড্রাফটে দল না পেলেও ড্রাফট শেষে দল পেয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন।
গতকাল রাতে ড্রাফট শেষে বিপিএল গর্ভনিং বডির কাছে আবেদন করে ঢাকা। ঢাকা দলের টিম ম্যানেজমেন্ট নিশ্চিত করেছে রিশাদকে দলটিতে অন্তর্ভুক্ত করার ব্যাপারটি।
একনজরে প্লেয়ার্স ড্রাফট শেষে ঢাকার স্কোয়াড
সরাসরি চুক্তি : মাহমুদউল্লাহ রিয়াদ, ইসুরু উদানা (শ্রীলঙ্কা), কাইস আহমেদ (আফগানিস্তান), নাজিবুল্লাহ জাদরান (আফগানিস্তান)।
ড্রাফট থেকে : তামিম ইকবাল, রুবেল হোসেন, মাশরাফি বিন মুর্তজা, শুভাগত হোম চৌধুরী, মোহাম্মদ শাহজাদ (আফগানিস্তান), ফজল হক ফারুকী (আফগানিস্তান), নাঈম শেখ, আরাফাত সানি, ইমরান উজ জামান, শফিউল ইসলাম, জহুরুল ইসলাম, শামসুর রহমান, এবাদত হোসেন।
ড্রাফটের পর : রিশাদ হোসেন
