বিপিএলের সবচেয়ে দামি দল সাকিবের বরিশাল

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

আগামী ২১ জানুয়ারী থেকে মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর। ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে প্লেয়ার্স ড্রাফটও। যেখানে সবচেয়ে বেশি খরচ করেছে ফরচুন বরিশাল। আর সবচেয়ে কম খরচ করেছে খুলনা টাইগার্স।

সবমিলিয়ে এবারের বিপিএলে সবচেয়ে খরুচে দল বরিশাল। দল গোছাতে তাদের মোট খরচ হয়েছে ৪ কোটি ২৮ লাখ টাকা। ৪ কোটি ২৭ লাখ টাকা খরচ করে এই তালিকায় দ্বিতীয় স্থানে আছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

সর্বোচ্চ খরচ করা দলের তালিকায় বিসিবির পরিচালনায় থাকা ঢাকা আছে তিন নম্বরে। তিন পান্ডবের দলের মোট খরচ জয়েছে ৪ কোটি ১ লাখ টাকা। আর সিলেট সানরাইজার্স খরচ করেছে ৩ কোটি ৫০ লাখ টাকা।

প্লেয়ার্স ড্রাফটে ফ্র্যাঞ্চাইজিগুলোর খরচের পরিমাণ

ফরচুন বরিশাল – ৪ কোটি ২৮ লাখ টাকা
কুমিল্লা ভিক্টোরিয়ান্স – ৪ কোটি ২৭ লাখ টাকা
ঢাকা – ৪ কোটি ১ লাখ টাকা
সিলেট সানরাইজার্স – ৩ কোটি ৫০ লাখ টাকা
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স – ৩ কোটি ৬ লাখ টাকা
খুলনা টাইগার্স – ২ কোটি ৮২ লাখ টাকা

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »