সম্পর্ক খারাপ হলে ত ড্রাফটে আসতাম নাঃ তামিম

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

 

 

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ক্রিকেটপাড়ায় গুঞ্জন ছিল, দলের সিনিয়র দুই ক্রিকেটার তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদের সম্পর্কে টানাপোড়ন রয়েছে। তবে, সম্প্রতি এই ইস্যুতে মুখ খুললেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। মাহমুদউল্লাহ রিয়াদ নাকি টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে তামিমকে জোর গলায় চাননি এমন গুঞ্জন ভাসছিলো বাংলাদেশের ক্রিকেটে।

তাঁদের দু’জনের সম্পর্ক নিয়ে অনেক আলোচনা সমালোচনাও কম হয়নি। এমন খবর নিশ্চয়ই তাঁদেরও কানে পৌঁছেছে। বিপিএলের প্লেয়ার ড্রাফট শেষে সাংবাদিকদের কাছে এই বিষয়ে মুখ খুলেছেন তামিম ইকবাল নিজেই।

তামিম বলেন,“দেখুন যদি ব্যাপারটা এমন হতো তাহলে ছোটো একটা গল্প বলি, তাহলে উত্তর পেয়ে যাবেন। আমি তো আসলে পিকড (দলে নেওয়া হয়েছে) হয়েছি ড্রাফটে। রিয়াদ ভাই আইকন হিসেবে দলে পিকড হয়েছে। আমাকে দলে নেওয়ার পর রিয়াদ ভাই ফোন দিয়ে বলল- ‘তুই একটু তাড়াতাড়ি আয়’। আমাদের মধ্যে যদি সম্পর্ক এতই খারাপ হতো তাহলে তো আমি এখানে আসতাম না, তাই না? (হাসি)।

আসন্ন বিপিএলে ঢাকার হয়ে খেলবেন বাংলাদেশ দলের সীমিত ওভারের দুই অধিনায়ক। এতে আসন্ন আসরে ঢাকাকে নেতৃত্ব দিবেন কে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। অবশ্য ওয়ানডে অধিনায়ক এগিয়ে রাখছেন মাহমুদউল্লাহকেই। তাঁর মতে মাহমুদউল্লাহর হাতেই নেতৃত্ব তুলে দেওয়া উচিত।

নেতৃত্বের বিষয়ে তামিম বলেন, ভাই এখানে কোনো প্রশ্নই (অধিনায়কত্ব নিয়ে) আসার কথা না। জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক রিয়াদ ভাই এবং তিনিই দলকে নেতৃত্ব দিবেন। আমাদের কাজ হলো উনাকে যতটুকু সম্ভব হেল্প করা, এরচেয়ে বেশি কিছু না।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »