বিপিএলে দল পাননি আশরাফুল-নাসির-বিপ্লব

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের পর্দা উঠছে ২১ জানুয়ারি।ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৮ ফেব্রুয়ারি। টুর্নামেন্ট শুরুর আগে আজ ২৭ ডিসেম্বর হোটেল রেডিসন ব্লুতে অনুষ্ঠিত হয়েছে প্লেয়ার্স ড্রাফট।

বিপিএলের এবারের আসরে দল পাননি বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। যার মাঝে রয়েছেন মোহাম্মদ আশরাফুল, সোহরাওয়ার্দী শুভ, নাসির হোসেনদের মতো ক্রিকেটাররা।

এ ছাড়া এবারের আসরে দল পাওয়া হয়নি আবু জায়েদ চৌধুরী রাহি, মার্শাল আইয়ুব, মেহেদী মারুফ, রাকিবুল হাসান সিনিয়র, সালাউদ্দিন শাকিল, আলিস আল ইসলাম, আব্দুল মজিদ, আনিসুল ইসলাম ইমন, সাদমান ইসলাম এবং সাইফ হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মিনহাজুল আবেদিন আফ্রিদি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »