বরিশালের হয়ে খেলবেন ক্রিস গেইল

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আসন্ন বিপিএলে বরিশালের হয়ে খেলবেন ওপেনার ক্রিস গেইল।

আসন্ন বিপিএলে ফরচুন বরিশালের হয়ে মাঠ মাতাবেন ক্যারিবীয় বিধ্বংসী ওপেনার ক্রিস গেইল। নিলামের ঠিক আগ মুহুর্তে ক্রিস গেইলকে দলে ভিড়েয়েছে ফরচুন বরিশাল।

গেইলের সঙ্গে আগে থেকেই বরিশাল ফ্র‍্যাঞ্চাইজির কথাবার্তা চলে আসছিল। শেষ মুহুর্তে এসে নিলামের উঠার আগেই গেইলের সঙ্গে নিজেদের চুক্তি সম্পুর্ন করে দলটি।

ডিরেক্ট সাইনিংয়ে দেশি কোটায় সাকিব আল হাসান এবং বিদেশি কোটায় আফগানিস্তানের মুজিব উর রহমান ও শ্রীলঙ্কার দানুশকা গুনাথিলাকাকে নিয়েছিল বরিশাল। তৃতীয় বিদেশি হিসেবে তাদের কথা চলছিল আন্দ্রে রাসেলের সঙ্গে।কিন্তু শেষপর্যন্ত রাসেলের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হয়নি বরিশাল ফ্র্যাঞ্চাইজির। তাই রাসেলেরই স্বদেশি গেইলকে দলে নিয়েছে তারা। বরিশালের দলীয় সূত্রে জানা গেছে, বিপিএলের পুরো আসরেই খেলবেন গেইল।

 

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »