নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
প্লেয়ার্স ড্রাফট শুরু হওয়ার ঠিক আগমুহূর্তে ঢাকার স্থানীয় ক্রিকেটার হিসেবে ডিরেক্ট সাইনিং করেছেন জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ঢাকার ফ্র্যাঞ্চাইজি বদলে যাওয়ায় আগে ডিরেক্ট সাইনিংয়ে নাম লেখানো সৌম্য সরকারকে উঠতে হবে প্লেয়ার্স ড্রাফটে।
এর আগে ঢাকার ফ্র্যাঞ্চাইজি রুমা ও মার্ন গ্রুপ সৌম্যকে দলভুক্ত করেছিল ডিরেক্ট সাইনিংয়ে।
বিপিএল গভর্নিং কাউন্সিলের শর্ত পূরণ করতে না পারায় শেষমুহুর্তে বিপিএলের ঢাকার ফ্র্যাঞ্চাইজি স্বত্ব হারায় গ্রুপটি। বোর্ড এবার নতুন ফ্র্যাঞ্চাইজির দিকে হাত বাড়িয়েছে, যারা ডিরেক্ট সাইনিংয়ের স্থানীয় ক্রিকেটার হিসেবে বেছে নিয়েছে রিয়াদকে।
